3:51 pm , September 13, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর একটি মন্দির থেকে দেড়শ’ বছরের পুরনো শিবলিঙ্গ চুরি হয়েছে। সোমবার দিনগত রাতে চুরির ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নগরীর কালী বাড়ি রোডের কালিমাতার মন্দির থেকে শিবলিঙ্গ চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত সাংবাদিকদের জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেন। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে গিয়ে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরনো তিন ফুট দৈঘ্যের শিব লিঙ্গের মূল্য কোটি টাকার মত বলে জানান তিনি।
