বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা আজ বরিশাল ক্লাবে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা আজ বরিশাল ক্লাবে - ajkerparibartan.com
বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা আজ বরিশাল ক্লাবে

3:50 pm , September 13, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বৈরী আবহাওয়ার কারনে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভার স্থান আগৈলঝাড়া সেরালের পরিবর্তে বরিশাল ক্লাব অডিটোরিয়াম নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বরিশাল ক্লাব অডিটারিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সভায় বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা শাখার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, সিটি কর্পোরেশনের কাউন্সিলারগন,ও বরিশাল মহানগরের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন, পৌরসভার দলীয় মেয়রগন এবং জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকগন যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মোঃ ইউনুস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT