3:37 pm , September 13, 2022
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ থানার পরিদর্শন করেছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)। এ সময় সুধীজন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মঙ্গলবার বেলা ১টায় বাকেরগঞ্জ থানা কমপ্লেক্স পরিদর্শন করেন। শেষে হলরুমে ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক পংকজ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
