4:01 pm , September 12, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ১৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া সেরালে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সভায় আওয়ামীলীগ বরিশাল জেলা শাখার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন, পৌরসভার দলীয় মেয়রগন এবং জেলার অঙ্গও সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকগন যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মোঃ ইউনুস।
