ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান মনোয়ন পেলেন আ’লীগের সম্পাদক পনির ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান মনোয়ন পেলেন আ’লীগের সম্পাদক পনির - ajkerparibartan.com
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান মনোয়ন পেলেন আ’লীগের সম্পাদক পনির

3:50 pm , September 11, 2022

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সোমবার সকাল সারে ১০ টায় ঝালকাঠি টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা দেন আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম। খান সাইফুল্লাহ পনিরকে মনোনয়ন দেয়ায় ঝালকাঠির দলীয় ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা প্রেরণ করা হয়। ঝালকাঠি ও নলছিটি মহলে আনন্দ প্রকাশ করে মিস্টি বিতরণ করতে দেখা যায়। খান সাইফুল্লাহ পনির আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে জেলা জুড়ে সংগঠনকে শক্তিশালী অবস্থানে নেয়া ও ব্যক্তিগত নিরপেক্ষ ইমেজের মাধ্যমে তিনি একক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন।
এ ব্যাপারে দলীয় মনোনয়ন লাভের পর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির প্রতিক্রিয়ায় দলীয় সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রাজনৈতিক অভিভাবক আলজহাজ্ব আমির হোসেন আমু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলার সকল দলীয় নেতাকর্মী ও সর্ব স্তরের ঝালকাঠি বাসীকে তার পক্ষ তেকে প্রাণঢালঅ শুভেচ্ছা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT