কাঠালিয়ার গ্রামীন সড়কের বেহাল দশা কাঠালিয়ার গ্রামীন সড়কের বেহাল দশা - ajkerparibartan.com
কাঠালিয়ার গ্রামীন সড়কের বেহাল দশা

3:41 pm , September 11, 2022

কাঠালিয়া প্রতিনিধি ॥ কাঠালিয়ার গ্রামীণ সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলার মহিষকান্দি গ্রামের একমাত্র সড়কটির ইট উঠে গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। তবুও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুরের মহিষকান্দির জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে উপজেলার তফসেরের খেয়াঘাট থেকে শরিফ বাড়ি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা ইট দিয়ে লিং করা হয়েছিলো। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই সড়ক দিয়ে প্রতিদিন ২টি প্রাইমারী স্কুল, ১টি দাখিল মাদ্রাসা, ১ টি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। তাছাড়াও কয়েক হাজার মানুষের উপজেলা শহরে যাতায়াতের এটাই একমাত্র রাস্তা। এছাড়াও তিন গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। মহিষকান্দি গ্রামের গাড়ি চালক মো. এমাদুল হাওলাদর, সুজন হাওলাদার, রফিক হাওলাদার এবং আসাদ উল জানান, আমরা একটা অবহেলিত এলাকায় বসবাস করি। উপজেলায় যাওয়া মেইন সড়ক পর্যন্ত যেতে অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। মাঝে মাঝে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনাও। সড়ক দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান হারুন আর রসিদ বলেন, দীর্ঘদিন ধরে সড়কে এমন বেহাল দশা চলছে। বিশেষ করে জরুরি সেবা ও প্রসূতি মায়েদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তবে রাস্তাটি পাকা করনের জন্য চেষ্টা চলছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT