3:59 pm , September 10, 2022
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য সাধন করেছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে। শনিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদের(স্বরূপকাঠি)সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪৯তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। সমাজের অপরাধ মুলক কর্মকান্ড থেকে মানুষকে দুরে রাখে। সুস্থ ভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। মিথ্যাচার,মাদক,সস্ত্রাস থেকে দুরে থাকতে হবে। শিক্ষার্থীদের সু শিক্ষা শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জল করতে হবে। দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। এর পূর্বে মন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
