3:17 pm , September 10, 2022
খবর বিজ্ঞপ্তি ॥ সরকারি বিএম কলেজের সমাজ কর্ম বিভাগে সমাজ কর্ম অ্যালামনাই’র প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় সমাজ কর্ম পরিষদের টিচার্স রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর আব্দুস সবুর হাওলাদার। সমাজ কর্ম অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক আবু জাফর মো. সালেহ টিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিশেষ অতিথি সমাজ কর্ম বিভাগের শিক্ষক প্রফেসর এটিএম রাশেদুল ইসলাম ও অ্যালামনাই’র সদস্য সচিব সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া পারভীন। আরো বক্তব্য রাখেন অ্যালামনাই’র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ও নজরুল ইসলামসহ অন্যান্যরা। অ্যালামনাই’র আহ্বায়ক কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ৮ অক্টোবর পরবর্তী সভার দিন ধার্য্য হয়। এছাড়া ৫টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। যা সংবিধান পাসের পর ওই সকল এজেন্ডা বাস্তবায়ন হবে বলে সিদ্ধান্ত হয়। সংবিধান খসড়া করার জন্য একটি কমিটি গঠন করে দেয়া হয়। এছাড়া সদস্য ফরমের এর জন্য এক সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে সর্বসম্মতিক্রমে সদস্যদের একশ’টাকা ফি দিয়ে ফরম সংগ্রহ করে তা পূরন করে সংশ্লিষ্ট দপ্তরে দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া আগামীকে বড় পরিসরে পুনর্মিলন এবং একই সাথে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার একটি মাস নির্ধারন করা হলেও তারিখ পরবর্তীতে নির্ধারন করা হবে।
