4:04 pm , September 9, 2022
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার বাশরী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে আমড়া গাছে উঠে আমড়া পাড়তে উঠে মাদ্রসা ছাত্র। এ সময় হঠাৎ করে গাছ থেকে পড়ে আহত হয় উপজেলার নাঙ্গুলী মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মিজান (১৪)। তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উল্লেখ্য মিজান তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।
