উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

4:00 pm , September 9, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উত্তর জেলা শাখা। শুক্রবার দিনটি পালনে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন। সাধারন সম্পাদক লিপি নাসরিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, মহিলা দল নেত্রী এ্যাড. শাহনূর খানম, সহ-সভাপতি লতা খানম, নয়ন খানম, যুগ্ম সাধারন সম্পাদক রুমা খানম, আইন বিষয়ক সম্পাদক শামীমা আক্তার সীমা প্রমুখ। পরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT