নগরীর ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:41 pm , September 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহষ্পতিবার নগরীর সদররোড, গোড়াচাঁদ দাস রোড ও বগুড়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রাসেল সিকদার উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশাহ্ শোয়াইব মিয়া জনান, অস্বাস্থ্যকরভাবে কাঁচা মাছ-মাংসের সাথে তরল দুধ একসাথে সংরক্ষন করা, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও খুচরা মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে নগরের গোড়াচাঁদ দাস রোড এলাকার প্রিমিয়াম মিট এন্ড কোম্পানী নামের মাংসের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বগুরা রোড এলাকার সেইভ এন্ড সেইভ নামের একটি দোকানকে পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদ না থাকায় ২ হাজার টাকা,অস্বাস্থ্যকর পরিবেশে সড়কের পাশে খোলা অবস্থায় খাবার সংরক্ষন ও তৈরি করার অপরাধে বাবুল হোটেল অ্যান্ড রেস্তোরাকে ২ হাজার টাকা এবং পণ্যের গায়ে এমআরপি উল্লেখ না থাকায় এমএলএস এন্টারপ্রাইজ নামক একটি ইলেকট্রনিক্স পন্যের দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT