ববিতে প্রথমবারের মতো আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ববিতে প্রথমবারের মতো আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা - ajkerparibartan.com
ববিতে প্রথমবারের মতো আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

4:00 pm , September 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। বুধবার দুপুর ১২টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষা, গবেষণা ও সহ শিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি সহনশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা। আন্তঃবিভাগ সাতাঁর প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৬৪ জন শিক্ষার্থী এবং ওয়াটারপোলো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি আগামী ৮ সেপ্টেম্বর শেষ হবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহামুদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT