জেলা প্রশাসকের পাঠানো ফলের শুভেচ্ছা পেলেন এ্যাড. এসএম ইকবাল   জেলা প্রশাসকের পাঠানো ফলের শুভেচ্ছা পেলেন এ্যাড. এসএম ইকবাল   - ajkerparibartan.com
জেলা প্রশাসকের পাঠানো ফলের শুভেচ্ছা পেলেন এ্যাড. এসএম ইকবাল  

3:41 pm , September 7, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবালের অসুস্থতার খোঁজখবর নিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর পক্ষ থেকে ফল ও আর্থিক শুভেচ্ছা দেয়া হয়েছে। বিশিষ্ট সাংবাদিক আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বাসায় অবস্থান করছে। বুধবার জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার সুধীজন এস এম ইকবাল এর বার্ধক্যজনিত অসুস্থতার খোঁজখবর নিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফলের ঝুড়ি ও আর্থিক শুভেচ্ছা নিয়ে সহকারী কমিশনার ও এনডিসি মোঃ মুশফিকুর রহমান তার বাসায় যান। এসময় সহকারী কমিশনার মুশফিকুর রহমান জেলা প্রশাসকের পক্ষে সুধীজন এস এম ইকবাল এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার হাতে ফলের ঝুড়ি ও আর্থিক শুভেচ্ছা তুলে দেন। এসময় তার যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে আছে বলে আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসকের এই শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানান সাধীজন এস এম ইকবাল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT