3:57 pm , September 6, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা (টুপুকু) রিজিয়নের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়ক রোডস্থ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা (টুপুকু) রিজিয়নের বিভাগীয় কার্যালয়ে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন ও সিনিয়র সেশন অফিসার মোহাম্মদ হিরন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম। কর্মশালায় অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
