3:56 pm , September 6, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে ৫ বছর করে সশ্রম কারাদ- ৫ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ের ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন উজিরপুরের ধামুরা এলাকার ফরিদ মোল্লা বাড়ীর বাসিন্দা মো. কাঞ্চন মোল্লার ছেলে মোঃ রাইসুল ইসলাম ওরফে রানা মোল্লা, নগরীর বেলতলা মাহমুদিয়া মাদ্রাসার পিছনের অধিবাসী মোঃ শামসুল হক মোল্লার ছেলে মোঃ জুনায়েদ আল মামুন (পলাতক)।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সনের ২৩ জানুয়ারী নগরীর ভাটিখানা জামেয়া ইসলামিয়া ফাতেমাতুজোহরা মহিলা মাদ্রাসার সামনে থেকে ২ আসামীর দেহ তল্লাসী করে মোট ৫ শত পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবির এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করে। ২০১৮ সনের ২৫ ফেব্রুয়ারী মামলার চার্জশিট দেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম কবির। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।
