এ্যাড. নানক পুত্র সায়াম উর রহমান সায়ামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এ্যাড. নানক পুত্র সায়াম উর রহমান সায়ামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত - ajkerparibartan.com
এ্যাড. নানক পুত্র সায়াম উর রহমান সায়ামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

3:50 pm , September 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশালের চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস দম্পতির একমাত্র প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার মোহাম্মদপুর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মোনাজাতে আবেগআপ্লুত বক্তব্য রাখেন তার বাবা এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। কান্নাজড়িত কন্ঠে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নানক বলেন, ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিলো। আশা ছিলো। কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে। ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বাবা এ্যাড. নানক। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভোলার লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, মোহাম্মদপুরের সংসদ সদস্য সাদেক খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মৃত্যুকালে সে বাবা, মা, বোন, স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT