3:51 pm , September 5, 2022
মোঃ আফজাল হোসেন, ভোলা ॥ বিপুল পরিমানের অবৈধ ভারতীয় কাপড়সহ আটক করা মামলায় ৪ ভারতীয় নাগরিকের ৫ বছর করে কারাদন্ড দিয়েছে ভোলার আদালত। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডিত আসামীরা হলো- সুভাষ মন্ডল, লক্ষ্মন মাইতি, পরান দাস ও রমেন দাস। সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও ভোলা জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক এ রায় দেন।
মামলার সূত্রে জানা গেছে, গত বছর বিপুল পরিমান এর ভারতীয় শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন কাপড় জব্দ করে। এ সময় ৪ ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। ওই সময় আটককৃতদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর ১১ বাংলাদশি আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ভারতীয় ৪ জন নাগরিক জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
