চরবাড়িয়ায় সড়কের উপর সাঁকো চরবাড়িয়ায় সড়কের উপর সাঁকো - ajkerparibartan.com
চরবাড়িয়ায় সড়কের উপর সাঁকো

3:34 pm , September 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউপিতে রাস্তায় কার্পেটিংয়ের কাজ শেষ করার আগেই চলাচল করতে হয় বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি সেতু দিয়ে। গত আগষ্টের প্রথম দিকের পূনিমার জোয়ার আর ফুসে উঠা সাগরের পানির ¯্রােতে ইউপির লামছরি গ্রামের রাস্তার এক অংশ বিলীন হওয়ায় সাকো দিয়ে পার হতে হয়েছে গ্রামবাসীদের। বর্তমানে পানি না থাকলেও রাস্তার কয়েক স্থানের কার্পেটিং নেই। পানির ¯্রােতে পিচ, পাথর, ইটের খোয়া ও বালু ভেসে গিয়েছে। স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, চরবাড়িয়া ইউপির তালতলী বাজার থেকে গনি মেম্বরের হাট পর্যন্ত এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। গত জানুয়ারী মাসে সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ কার্পেটিংয়ের কাজ শুরু হয়। এখনও কাজ শেষ হয়নি।
তিনি বলেন, এ সড়কের এক পাশে কীর্তনখোলা নদীর অপর পাশে আড়িয়াল খা নদী। গত মাসের জোয়ারে রাস্তাটি ডুবে যায়। রাস্তার লাল মিয়া আকনের বাড়ি থেকে গনি মেম্বরের হাট পর্যন্ত অংশের তিন স্থান দিয়ে পানি প্রবল ¯্রােত যাওয়া-আসা করেছে। এতে তিন স্থানের পিচ, পাথর, খোয়া ও বালু ভেসে গেছে। রাস্তার ওই তিন স্থানে ২০/২৫ ফুট অংশ ভেসে যাওয়ায় বর্তমানে চলাচল করতে কষ্ট হয় গ্রামবাসীর।
পারভেজ বলেন, জোয়ারের পানির ¯্রােতে চলাচলের জন্য গনি মেম্বরের হাট সংলগ্ন এলাকায় বাসিন্দারা বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাকো তৈরি করে চলাচল করেছেন। এখনও সাকো রয়েছে।
স্থানীয় সরকারের বরিশাল সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ বলেন, তালতলী বাজার থেকে গণি মেম্বারের বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের সংস্কারের অভাবে কয়েক বছর আগে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল । প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কারের জন্য ‘এসএইচ এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিংয়ের কাজ করছে। কাজ এখও শেষ হয়নি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সড়কের তিনটি স্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্বান্ত দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রাস্তা মেরামত করে দেয়া হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT