ঝালকাঠি আদালত চত্বরে অন্ত:সত্ত্বা বাদীনির উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ ঝালকাঠি আদালত চত্বরে অন্ত:সত্ত্বা বাদীনির উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ - ajkerparibartan.com
ঝালকাঠি আদালত চত্বরে অন্ত:সত্ত্বা বাদীনির উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

3:32 pm , September 5, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি আদালত চত্বরে অন্ত:সত্ত্বা বাদীনির উপর আসামী পক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ঝালকাঠি আদালত চত্বরে যৌতুক মামলার বাদী পাপড়ি আক্তার (২৭) এর উপরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। ঝালকাঠি নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের মো: আসাদুল মোল্লার স্ত্রী পাপড়ি বেগম জানায় “তার স্বামী খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বর পাশা গ্রামের হানিফ মোল্লার পুত্র মো: আসাদুল মোল্লার(২৮) সাথে যৌতুক মামলা চলমান রয়েছে। সোমবার ঝালকাঠি আদালতে মামলার নির্ধারিত তারিখ ছিল। তিনি নির্ধারিত তারিখে হাজিরা দেয়ার জন্য উপস্থিত হলে বিবাদী স্বামী মো: আসাদুল মোল্লা ও তার বোন রাজিয়া বেগম (৪০) এবং শিরিন বেগম একজন আইনজীবির সহায়তায় তার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে কিল ঘুষি লাথি মারে। পাপড়ির আরো জানান, তিনি ৭ মাসের গর্ভবতী হওয়ায় তার অনাগত সন্তান নষ্টের জন্যে তলপেটে স্বামী ও ননদরা মিলে সজোরে আঘাত করে।”
এ বিষয়ে অভিযুক্ত আসাদুল মোল্লা জানান, আমি আদালত চত্বরে এ ধরনের ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমার ও আমার বোনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদান করা হয়েছে।
পাপড়ির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ মে ইসলামী শরীয়া মোতাবেক পাপড়ির সাথে আসাদুলের বিবাহ হয়। তাদের সংসারে পাঁচ ও দেড় বছরের ২টি কন্যা সন্তান রয়েছে। গত ২৫ মে ২০২২ তারিখ তার স্বামী আসাদুল যৌতুক দাবী করে ২টি সন্তান সহ পাপড়ির পিত্রালয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে তিনি ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নলছিটি আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- ১৬৩/২০২২(নল:)। মামলাটি বিচারাধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT