“রক্তের ঠিকানা” নাটকের লেখক ঝুমা রহমানকে সম্মাননা প্রদান “রক্তের ঠিকানা” নাটকের লেখক ঝুমা রহমানকে সম্মাননা প্রদান - ajkerparibartan.com
“রক্তের ঠিকানা” নাটকের লেখক ঝুমা রহমানকে সম্মাননা প্রদান

3:31 pm , September 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের পক্ষ থেকে “রক্তের ঠিকানা” নাটকের লেখক ও পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধা ৭টায় পরিষদের নতুন বাজার কার্যালয়ে শিল্পি পরিষদের অন্তর্গত বিভিন্ন সংগঠন এই সম্মাননা প্রদান করেন। পরিষদের ১নং যুগ্ম-সাধারন সম্পাদক ও বিশিষ্ট নাট্য শিল্পী ঝুমা রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক এই নাটকটি তৎকালীন বাস্তবচিত্র অবলম্বনে লিখেছেন। ৩০ আগস্ট বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ করা হয়। দক্ষিণাঞ্চলের শিল্পী পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান খোকন এই নাটক পরিচালকনা করেন। লেখক ও পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদের ধন্যবাদ জ্ঞাপনার্থে গতকাল এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT