3:58 pm , September 4, 2022
কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় ফজলুল করিম (৫৭) নামে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার নিহতের নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। আফজাল দক্ষিণ বটতলা গ্রামের নূর মোহাম্মদ সিকদারের ছেলে। নিহতের ভাই হাসান শিকদার জানান, তার স্ত্রী না থাকায় দীর্ঘদিন যাবৎ ওই ঘরে একাই বসবাস করতেন তিনি। তার দুই ছেলে চাকরি করেন নারায়নগঞ্জ জেলায়। গত তিন থেকে চার দিন ধরে ফজলুল করিমকে দেখতে পাননি এলাকাবাসী। শনিবার এক কৃষক নিহত ফজলুল করিমের ঘরের পাশ দিয়ে যাবার পথে দুর্গন্ধ পান। পরে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়। চেয়ারম্যানের উপস্থিতিতে ঘরের দরজা খুলে আড়ার সাথে গলায় ফাঁসরত অবস্থায় ঝুলতে দেখেন ফজলুল করিমের লাশ। কাঠালিয়া থানার ইনচার্জ এইচ এম শাহিন আলম সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যার পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
