ভোলায় ২৮৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক ভোলায় ২৮৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক - ajkerparibartan.com
ভোলায় ২৮৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

3:54 pm , September 4, 2022

ভোলা অফিস ॥ ভোলায় বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মো. মেহেদী হাসান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মোঃ আলম তালুকদারের ছেলে। রবিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম আজম এসব তথ?্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালাই। এসময় ২ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, সে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট হয়ে ভোলার ইলিশায় আসে। ভোলা হয়ে সে বরিশাল যেতে চেয়েছিলেন। তিনি আরো জানায়, ওই যুবকের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT