3:52 pm , September 4, 2022
এবার ভিন্ন আঙ্গিকে পালন করা হলো ‘প্রভা’র জন্মদিন। বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রমে গিয়ে গতকাল সন্ধ্যায় কেক কেটে পালন করা হয় প্রভার জন্মদিন। এ সময় সেখানে বৃদ্ধাশ্রমে শতবর্ষী বৃদ্ধারা ছাড়াও উপস্থিত ছিলেন আশ্রমের পরিচালক সাখাওয়াত হোসেন, ইনচার্জ মাহমুদা আকতার, কুক ইনচার্জ রুবী এবং বৃদ্ধাশ্রমের সদস্য সাবিহা সুলতানা। প্রভা দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজের জ্যেষ্ঠ কন্যা -পরিবর্তন
