ভোলায় ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার ভোলায় ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার - ajkerparibartan.com
ভোলায় ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

3:51 pm , September 4, 2022

ভোলা অফিস ॥ ভোলার ইলিশার একটি ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাওলাদার মার্কেট সংলগ্ন আবু মুন্সির বাড়ির পিছনের ডোবা থেকে বৃদ্ধা ( ৬০) লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেট সংলগ্ন ৫নং ওয়ার্ডে একটি লাশ ডোবায় পানিতে ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। ভোলা সদর থানা খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ শাহে আলম সদর উপজেলার পূর্ব ইলিশার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো: ইমাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT