3:50 pm , September 4, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষনের স্কুল ছাত্রী ও তরুনী অন্ত.সত্ত্বা হওয়ায় আদালতে পৃথক দুই নালিশী অভিযোগ দায়ের হয়েছে। রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের হওয়া নালিশী অভিযোগ দুইটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক ইয়া রব হোসেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, বাকেরগঞ্জের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে প্রেম নিবেদন দেয়। এক পর্যায়ে গত ২০ ফেব্রুয়ারি কু-কৌশলে অভিযোগের বিবাদী একই গ্রামের জবেদ আলী সিকদারের ছেলে শামিম সিকদারের তার বাড়ীতে নিয়ে যায়। এরপর চাকু ধরে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দিয়ে ২০২২ সনের ১৪ এপ্রিল পর্যন্ত ধর্ষণ করে। এক পর্যায়ে বাদীর কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করে।
অপর নালিশী অভিযোগে বাদী উল্লেখ করেছেন, পশ্চিম চরামদ্দি গ্রামের ছাদেক শরীফের ছেলে আলম শরীফ ঘরে কেউ না থাকার সুযোগে ধর্ষন করে। এতে সে অন্ত.সত্ত্বা হয়ে পড়েন। বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করেন।
