নগরীর দুইটি ডায়াগনষ্টিক সেন্টার ও দুইটি ফার্মেসী থেকে জরিমানা আদায় নগরীর দুইটি ডায়াগনষ্টিক সেন্টার ও দুইটি ফার্মেসী থেকে জরিমানা আদায় - ajkerparibartan.com
নগরীর দুইটি ডায়াগনষ্টিক সেন্টার ও দুইটি ফার্মেসী থেকে জরিমানা আদায়

3:48 pm , September 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর দুইটি ডায়াগনষ্টিক সেন্টার ও দুইটি ফার্মেসী থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়। রোববার পরিচালিত অভিযানে চার প্রতিষ্ঠান থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানিয়েছেন। তিনি জানান, সেবার মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে সেবা বিক্রয়, ঔষধের মোড়কে এমআরপি না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে জরিমানাকরা হয়েছে। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীসহ তিনি এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।
অভিযানে বরিশাল নগরীর বান্দ রোড, (বাঁধ রোড) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতের ডায়াগনষ্টিক ল্যাব সাউথ ইবনে সিটি ডিজিটাল সেন্টার ও নিউ মেডি এইড ডিজিটাল সেন্টার থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকার কথা ফার্মেসী থেকে ৩০ হাজার ও জাহানারা ফার্মেসী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক জানান, সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছে বরিশাল মহানগর পুলিশের একটি টিম এবং বরিশাল সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জাকির হোসেন।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় বলে জানান সুমি রানী মিত্র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT