3:46 pm , September 3, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর আমতলার মোড় ব্লাক কুইন রেস্টুরেন্ট ও কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল সদর উপজেলার শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মোঃআবু মাসুম ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলার নির্বাহী সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলার সহ-সভাপতি আক্তার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান মিলন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরের জাহাঙ্গীর হাওলাদার মিন্টু। আরোও উপস্থিত ছিলেন কাউনিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হাদিসুর রহমান পান্না বিশ্বাস, সাংগঠনিক মোঃ নাঈম ঢালী, সমাজকল?্যান সম্পাদক বিপ্লব, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাবুগঞ্জ আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ বাবুসহ কমিটির সকল সদস্যবৃন্দ।পরিচিতি সভা শেষে নতুন কমিটির সকল সদস্য কে শপথ বাক?্য পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল এয়ারপোর্টে থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী। সভার সঞ্চালনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলার সহ-সভাপতি এম আর প্রিন্স। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল সদর উপজেলার সভাপতি মিজানুর রহমান।
