বরিশাল মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ বরিশাল মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ - ajkerparibartan.com
বরিশাল মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

3:18 pm , September 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সিজিপিএ বাতিল ও ক্যারিঅন বহাল রাখার দাবীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করেছে । গতকাল শ?নিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করে। দুপুর ২ টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী পালন করে তারা।
শিক্ষার্থী আবু মাসুম জানায়, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারিঅন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারিঅন কার্যক্রমে ছিলো না। তাই সিজিপিএ বাতিল করে ক্যারিঅন পুনরায় চালু করার দাবী জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে শেবামেক অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কারিকুলাম নিয়ে। এখানে তাদের করার কিছুই নেই। শিক্ষার্থীদের তাদের দাবীর বিষয়টি নিয়ে স্মারকলিপি দিলে সেটা বিএমডিসিতে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT