3:55 pm , September 2, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ শংকর মঠের পূজা উদযাপন কমিটি অনুমোদন দিয়েছে স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্ট । সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই কমিটির অনুমোদন দিয়েছেন। সাবেক কমিটির সভাপতি কিশোর কুমার দে ও সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানুকে পুনরায় বহাল রেখে কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার বিকেলে শংকর মঠের অফিস কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা কমিটির সদস্যদের প্রস্তাবে কমিটি পাশ করা হয়। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার ও সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা প্রমূখ। বাসুদেব কর্মকার ভাসাই জানান, সভায় সবার সম্মতিক্রমে কমিটি পাশ করা হয়েছে। এতে কিশোর কুমার দে কে সভাপতি ও লিমন কৃষ্ণ সাহা কানুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
