লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

3:50 pm , September 2, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আতিকা (৩) নামের এক শিশু মারা যায়। সে ওই ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার জাফর হাওলাদারের মেয়ে। খেলতে গিয়ে আতিকা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় বলে জানিয়েছে আতিকার পরিবারের লোকজন। অন্যদিকে, একই দিন দুপুরের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান বাড়িতে মো. সামবিদ (২) নামের আরেক শিশুর মৃত্যু হয়। সে ওই বাড়ির কামাল উদ্দীনের ছেলে। ঘটনার সময় পুকুরের ঘাটলায় পানি নিয়ে খেলছিল সামবিদ। এসময় অসাবধানতাবশত পুকুরে পরে যা সে। পরে পরিবারের লোকজন সামবিদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT