নগরীর ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:47 pm , September 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও অভিযান চলাকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। উপস্থিত জনগন, ব্যবসায়ী, ও ক্রেতাদের মাঝে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছে পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT