বরিশাল বিভাগের ১৩টিসহ ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা ১১ লাখ বরিশাল বিভাগের ১৩টিসহ ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা ১১ লাখ - ajkerparibartan.com
বরিশাল বিভাগের ১৩টিসহ ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা ১১ লাখ

3:50 pm , September 1, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বৈধ কাগজ না থাকার কারণে সারা দেশে তিন দিনে ৬৪৬টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে বন্ধ করা এসব প্রতিষ্ঠান থেকে ১১ লাখেরও বেশি টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে জানা গেছে আগস্টের শেষ তিন দিনে (২৯, ৩০ ও ৩১ আগস্ট) এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।অধিদপ্তর সূত্র জানায়, দ্বিতীয় বারের মতো স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকে অভিযান শুরু হয়। চলমান এই অভিযানে বন্ধ হওয়া বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪৬টি। একইসঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার কারণে এসব প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সূত্র জানায়, অবৈধভাবে পরিচালিত এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ১৬৯টি বন্ধ হয়েছে খুলনা বিভাগে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ- ১৫৮টি, চট্টগ্রাম বিভাগে ১৫৪টি, রাজশাহী বিভাগে ৮১টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি, রংপুর বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে ১৩টি এবং সর্বনি¤œ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সিলেট বিভাগে।অপরদিকে, জরিমানা আদায়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে ৭ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরপর খুলনা বিভাগে ২ লাখ ১৭ হাজার, ঢাকা বিভাগে এক লাখ, বরিশাল বিভাগে ২০ হাজার, রংপুর বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার টাকা।এদিকে, দেশের অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য খাতের এই অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরালো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT