3:48 pm , September 1, 2022
সরকারী হাসপাতালের সেবার চিত্র ও সমস্যা নিরুপন করতে
হেলাল উদ্দিন ॥ জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি কল্পে মনিটরিং টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। পরিদর্শন টিমকে সরেজমিনে পরিদর্শন করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পরিদর্শন টিমের বরিশাল জেলার টিমের প্রধান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। তার সাথে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসন পার-৫। তবে জেলার আগৈলঝাড়া, গৌরনদী উপজেলা এবং রতœাপুর সাব সেন্টার এই টিমের পরিদর্শনের বাইরে রাখা হয়েছে। পটুয়াখালী জেলার টিম প্রধান করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নাসির্ং ও মিডওয়াইফারি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। তার ডেপুটি হিসাবে রাখা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ বিভাগের পরিচালককে। পিরোজপুর ও ঝালকাঠি জেলার টিমে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব (প্রবা-২)। দুই জেলার সদর হাসপাতাল এই টিমের আওতার বাইরে থাকবে। বৃহত্তর ভোলা জেলার পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এসটিডি এন্ড এইডস বিভাগের পরিচালক এবং সহকারী পরিচালক প্রশাসন-১ কে। বরগুনা জেলার দায়িত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের এইচএসএস এন্ড এমডব্লিউএম এর প্রোগ্রাম ম্যানেজারকে। চিঠিতে বলা হয়েছে পরিদর্শন চেক লিস্টের সাথে বাস্তব অবস্থা শতভাগ পরীক্ষা করবেন এবং মিল অমিল মন্তব্য কলামে সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করবেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রনালয় সারা দেশের স্বাস্থ্য সমস্যা নিরুপন ও সমাধানের জন্য মন্ত্রনালয়ের একজন অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১০ থেকে ২৫ সদস্য বিশিষ্ট ৪ টি কমিটি করে দেন। মাঠ পর্যায়ে পরিদর্শন করা টিম এই কমিটির কাছে প্রতিবেদন পেশ করবেন।
