পানিতে ডুবে ছাত্রলীগ কর্মী মাসুদ ও শিশুর মৃত্যু পানিতে ডুবে ছাত্রলীগ কর্মী মাসুদ ও শিশুর মৃত্যু - ajkerparibartan.com
পানিতে ডুবে ছাত্রলীগ কর্মী মাসুদ ও শিশুর মৃত্যু

3:57 pm , August 31, 2022

প্যারালাইজডের কারণে হুইল চেয়ারে চলাফেরা করতো

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে পানিতে ডুবে উপজেলা ছাত্রলীগের কর্মী ও আগৈলঝাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে ছাত্রলীগ নেতার ও বুধবার দুপুরে শিশুর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রলীগ নেতা হলো- উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল খালেক সেরনিয়াবাতের ছেলে মাসুদ রানা সেরনিয়াবাত (২৭) ও আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মনির মোল্লার ছেলে শাফিন মোল্লা (৭)। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া জানান, মাসুদ রানা সেরনিয়াবাত উপজেলা ছাত্রলীগের একনিষ্ট কর্মী ছিলো। দুই বছর পূর্বে মোটর সাইকেল দুর্ঘটনায় কোমড়ের আঘাত পেয়ে নিচের অংশ প্যারালাইজড হয়ে পড়ে। সেই থেকে মাসুদ রানা হুইল চেয়ারে চলাফেরা করতো। তিনি বলেন, মঙ্গলবার রাতে মাসুদ রানার বাসার সামনে রাস্তার পাশে এলাকার বন্ধুদের সাথে বাংলাদেশ ও আফগানিস্থানের মধ্যেকার ক্রিকেট খেলা দেখে। পরে বাসায় ফিরে রাত ১২টার দিকে বের হয়। এ সময় রাস্তার পাশের পুকুরে পড়ে। তখন পরিবারের সদস্যরা দেখতে উদ্ধার করে। ভোর রাত চারটার দিকে বাসায় পূনরায় অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। পথিমধ্যে সে মারা গেছে বলে সান্টু ভুইয়া জানিয়েছেন। আগৈলঝাড়া থানার পুলিশ জানিয়েছে, আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র শাফিন পুকুরের পাড় দিয়ে সাইকেল চালাচ্ছিলো। সকলের অজ্ঞাতে সে পুকুরে পড়ে ডুবে যায়। তাকে না পেয়ে স্বজনরা খোজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শাফিনকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে বলে এসআই মোতালেব জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT