বাকেরগঞ্জে ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন বাকেরগঞ্জে ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

3:54 pm , August 31, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ৩ টায় তিনতলা নতুন ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, দূর্গাপাশা মোঃ হানিফ তালুকদার প্রমূখ। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, দেশের সংকটময় মুহুর্তেও উন্নয়ন থেমে নেই। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT