3:33 pm , August 30, 2022
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটির ২২ বছরেও সংস্কার হয়নি। রাস্তাটি সামান্য বর্ষা হলেই জনচলাচল অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি জরুরি সংস্কার প্রয়োজন বলে জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের মুসল্লীগণ ও স্থানীয় জনসাধারণ। ২০০০ সালে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান এক কিলোমিটার রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করেন । এরপর আর উন্নয়নের ছোয়া লাগেনি। এই জনপথে রয়েছে অসংখ্য প্রভাবশালী, নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের বসবাস। তাদের দাবি রাস্তাটির জন্য বিশেষ বরাদ্দ দিয়ে দ্রুত সংস্কার করা।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সম্পূর্ণরূপে রাস্তাটির মেরামত করেছিলাম। এরপর থেকে রাস্তাটির মেরামত কাজে কেউ এগিয়ে আসেনি।
এ ব্যাপারে সলিয়া বাকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান জানান, রাস্তাটির এলজিইডির অনেক পূর্বে কার্পেটিং হয়েছিল। বর্তমানে রাস্তাটি উন্নয়নের জন্য ইতিপূর্বে স্থানীয় এমপি মোঃ শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কেন যে কাজ হচ্ছে না আমি জানি না।
