3:22 pm , August 30, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ে ঐক্যের কোন বিকল্প নেই। তাই জাতীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার আহবান জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। মঙ্গলবার বিকেলে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জয়শ্রীর মুন্ডপাশা এসএবিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আবদুর রহিম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, শিশুসন্তান শেখ রাসেল, সুকান্ত বাবুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
