3:52 pm , August 29, 2022
বিশেষ প্রতিবেদক ॥ জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। গতকাল সোমবার বিকেলে নগরীর সদররোড দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিন বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টু। বিএনপি নেতা নাজিম উদ্দীন আহম্মেদ পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ এবায়েদুল হক চাঁন, জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।
