3:50 pm , August 29, 2022
সোমবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিথিরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্ণার, কারিগরি ক্লাসরুমসহ বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এরপর উপজেলা ভূমি অফিস এবং দুপুরে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা। এ সময় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন -পরিবর্তন
