3:59 pm , August 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ একদিনের সরকারি সফরে বরিশাল আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। আজ ২৯ আগস্ট রোজ সোমবার প্রতিমন্ত্রী বরিশাল জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে বেলা ১২ টায় সড়ক পথে রওনা করে দুপুর সাড়ে তিন টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে উপস্থিত হবেন। এরপরে বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ও ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ ই আগস্টের সকল শহীদদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাহেবের হাট বাজারের কল বাড়ির মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) নূর আলম স্বাক্ষরিত প্রতিমন্ত্রীর বরিশাল জেলা সফরের সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
