প্লান বর্হিভূত স্থাপনা নির্মান কাজ চলাকালে বিসিসির উচ্ছেদ প্লান বর্হিভূত স্থাপনা নির্মান কাজ চলাকালে বিসিসির উচ্ছেদ - ajkerparibartan.com
প্লান বর্হিভূত স্থাপনা নির্মান কাজ চলাকালে বিসিসির উচ্ছেদ

3:54 pm , August 28, 2022

পরিবর্তন ডেস্ক ॥ প্লান বর্হিভূত স্থাপনা নির্মান কাজ চলাকালে উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা ভেঙ্গে ফেলা হয়েছে। গতকাল রোববার বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্টদের বরাত দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নগরীর চাঁদমারী এলাকায় জনৈক সরদার আলী আকবর স্টল নির্মান কাজ শুরু করে। প্লান বর্হিভূতভাবে ওই স্থাপনার নির্মান কাজ চলার বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে স্থাপনার মালিককে প্লান বর্হিভূত স্থাপনার কাজ চালানোর জন্য চিঠি দেয়া হয়। এ প্রেক্ষিতে সরদার আলী আকবর বিসিসির সংশ্লিষ্ট শাখায় হলফনামার মাধ্যমে প্লান বর্হিভূত কাজ না করার অঙ্গীকার করেন। কিন্তু তিনি ওই অঙ্গীকার ভুলে অবৈধ নির্মান কাজ চলমান রাখলে গতকাল পরিচালিত অভিযানে তা অপসারণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT