মহানগর আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত মহানগর আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
মহানগর আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত

3:55 pm , August 27, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ মহানগর আওয়ামী লীগের জরুরী সভা হয়েছে। শনিবার বিকেলে নগরীর সেরনিয়াবাত বাসভবনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। সভায় গত ২৬ আগষ্ট নগরীর ৫ নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শোক সভা আয়োজন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠন বিরোধী এ কাজের জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াসহ রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা সভায় জানিয়েছেন সভাপতি এ্যাড. জাহাঙ্গীর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT