3:53 pm , August 27, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ দেশের স্বার্থে,উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় বিজয়ী করতে সকল নেতাকর্মীদের এখনই প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। শনিবার বিকেলে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হস্তিশুন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো আব্দুস সালাম সরদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ও বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত,শিশু শেখ রাসেল, সুকান্ত বাবু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
