3:51 pm , August 27, 2022
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় জাল নোট সহ মো. কামাল সিকদার (৫৩) এক ব্যবসায়ীকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ। শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটক কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি দক্ষিন) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ইকরি ইউনিয়নের আতর খালী গ্রামের জালাল হাওলাদারের বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ওই দিন ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকার (নকল) ব্যবসায়ী কামাল শিকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৫০ টি জাল নোট (৫০ হাজার টাকা) উদ্ধার করা হয়। ভা-ারিয়া থানার ওসি মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জ্যোর্তিময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিদর্শক আসলাম হোসেন জানান, উপজেলার আতরখালী গ্রামের জালাল উদ্দিনের রান্না ঘরের মাচায় ১০০০ টাকা মূল্যমানের ৫০টি জাল থাকার খবর ডিবি পুলিশকে দেন কামাল। পরে ডিবি পুলিশ রাত সোয়া ৩টায় সেখান থেকে জাল নোটগুলি উদ্ধার করে। বিষয়টি সন্দেহ হওয়ায়, তারা কামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর কামাল স্বীকার করেন যে, তিনিই জালালের রান্না ঘরে জাল টাকা রেখেছিলেন। তবে কী কারণে কামাল এ ঘটনা ঘটিয়েছেন বা তিনি কোথায় থেকে নোটগুলি সংগ্রহ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক আসলাম।
