3:49 pm , August 25, 2022
শিশুদের করোনার টিকা প্রদান শুরু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (বেলা পৌনে ১২ টায় নগরীর তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ মোঃ ফারুক আহম্মদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন ও বিসিসির স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকার শিশুদের কোভিড-১৯ টিকা সুষ্ঠুভাবে প্রদানের দায়িত্ব নিয়েছি। আশাকরি এ কাজ আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। এ জন্য নগরে ১০ টি আলাদা টিম গঠন করা হয়েছে, যারা প্রতিদিন ১০-১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবে।
তিনি জানান, নগরীর ৭৯ টি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্ডেন, মাদ্রাসসহ আড়াইশত টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫১৮ জন শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা একনাগারে দেয়ার কার্যক্রম আজ থেকে শুরু হলো। এদিকে টিকা কার্যক্রম উদ্বোধন পর প্রথম আধঘন্টার মধ্যে কোন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। অপরদিকে ভলান্টিয়াররা শিশুদের আলাচারিতায় মগ্ন রেখে কৌশলে ভ্যাকসিন দেয়ায় কোন ধরণের ব্যাথা উপলব্ধি করেননি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
