3:26 pm , August 25, 2022
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৪টার সময় পুলিশ সুপার হলরুমে নবাগত পুলিশ সুপারের সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাংবাদিক দুলাল সাহা, কে এম সবুজ, হাসনাইন তালুকদার দিবস, মাহমুদুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, অলোক সাহাসহ প্রিন্ট ও ইরেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,“সাংবাদিক ও পুলিশ একই সুতায় গাঁথা, উভয়ই ভিন্ন জাযগা থেকে দেশের জন্য কাজ করে। সাংবাদিক অপরাধ তুরে ধরে আর পুলিশ াপরাধ দমনে কাজ করে। ঝালকাঠি শান্তিপ্রিয় জায়গা, সরকার আমাকে সাধারণ মানুষের সেবা দিতে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, আমি সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।” মতবিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চোরাচালান ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এসময় জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি। জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখতে ২৪ ঘন্টাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ঝালকাঠির মানুষকে সেবা দেয়া ও সেবা নিতে এসে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।
