নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা

3:26 pm , August 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ও মেয়াদ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযানে নগরীর মদিনা ট্রেডার্স থেকে ১ লাখ, ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে ৬ হাজার, রসমালাই হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ৫ হাজার ও এফএফ কালেকশন থেকে ৮ হাজার করে মোট ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মহানগর পুলিশের একটি দল ও ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা সহযোগিতা করেছেন। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে বলে সহকারী পরিচালক জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT