হিজলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হিজলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার

3:25 pm , August 25, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করছে হিজলা থানা পুলিশ। জানাযায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে র্দীঘদিন যাবৎ মানসিক প্রতিবন্ধী এই ব্যক্তি (৫০) বসবাস করতো। বৃহস্পতিবার সকালে বাজারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন হিজলা থানা পুলিশকে সংবাদ দেয়। হিজলা থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম জানায় সংবাদ পেয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান জানায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT