ঝালকাঠির নতুন পুলিশ সুপারের যোগদান ঝালকাঠির নতুন পুলিশ সুপারের যোগদান - ajkerparibartan.com
ঝালকাঠির নতুন পুলিশ সুপারের যোগদান

3:29 pm , August 24, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার পদে পদায়ন দেয়া হয়েছে মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে। তিনি মঙ্গলবার অপরাহ্নে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম ফজলুল হকের সন্তান। এসপি টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগ দেন। চাকুরি জীবনের তিনি বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এদিকে ২৪তম বিসিএস ক্যাডার ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডি ঢাকায় বদলী করা হয়েছে। ঝালকাঠিতে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের ২০ জুন ফাতিহা ইয়াসমিন ঢলি যোগদান করেছিলেন। তিন বছর ২মাস তিনি ঝালকাঠিতে কর্মরত থেকে মঙ্গলবার (২৩ আগষ্ট) বিদায় গ্রহন করেন। এদিকে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ডিআইওয়ান মো: আমজাদ হোসেন। এছাড়াও সদ্য যোগদানকৃত পুলিশ সুপারকে জেলার সকল সদস্য স্বত:স্ফুর্তভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT