3:29 pm , August 24, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নিয়োগ ও পরিচয়পত্র, বেতন সর্বনি¤œ ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণসহ ১০ দফা দাবী নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাষ্টার এতে সভাপতিত্ব করেন।
আবুল হাসেম মাষ্টার বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছে। সেক্ষেত্রে লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এজন্য বর্তমান বর্ধিত বাজার পরিস্থিতিতে তাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়াও তাদের দীর্ঘ বছরের দাবী চাকুরীর নিয়োগপত্র আর কল্যাণ তহবিলের। তাও মালিকরা মানছেন না।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলি, কামরুল ইসলাম, হারুন অর রশিদ, মোসলেম সিকদার, তুষার সেন ও আসাদুজ্জামান। এর পূর্বে সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল নদী বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয়।
